FILTERS:
SORT BY:
নিজেকে কষ্ট দেওয়া একটি অসহায় শিশুকে কষ্ট দেওয়ার মতো। আপনি নিজের সাথে লড়াই করতে বা নিজের কাছ থেকে পালিয়ে যেতে পারবেন না – নিজের কাছে আপনি সম্পূর্ণ অসহায়।
জীবনে আপনি যা-ই করছেন, কোনও না কোনওভাবে আপনি নিজেই তা বেছে নিয়েছেন। তাই সেটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মনে করে করুন – তাহলে সেটিই আপনার ধ্যান হয়ে উঠবে।
সম্পর্ক মানে কেবল একে অপরের সাথে মানিয়ে নেওয়া, সঙ্গ দেওয়া বা একে অপরের কাছ থেকে সুখের খোঁজ করা নয়। সম্পর্ক হল গভীর এক ঐক্য সৃষ্টির সুযোগ, যা এক বৃহত্তর সম্ভাবনার পথ প্রশস্ত করে।
আপনি যখন জঙ্গলে সময় কাটান, তখন বুঝতে পারেন – অন্যান্য প্রাণের মতোই আপনিও আরেকটি প্রাণ মাত্র। যেভাবে আপনি নিজেকে অনুভব করেন, আপনার চারপাশের জীবনকেও সেভাবে অনুভব করা আধ্যাত্মিকতার দিকে এক বিরাট পদক্ষেপ।
আড়ম্বরের জীবন কোনও ভালো জীবন নয়। যা কিছুই আপনি সংগ্রহ করেন তা যেন শুধু অন্তরের কল্যাণকেই সমৃদ্ধ করে, আপনাকে যেন বন্ধনে আবদ্ধ না করে।
এক উচ্ছ্বাসময় জীবনযাপন কেবল তখনই সম্ভব, যখন আপনি জীবনের অনিশ্চয়তাগুলোতেও হেসে-খেলে এগিয়ে যেতে পারেন।
মন, যা এই সৃষ্টির সবচেয়ে বড় বিস্ময়, তা আজ বহু মানুষের জন্যই কেবল দুঃখ তৈরির কারখানায় পরিণত হয়েছে।
নিজের আনন্দকে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখবেন না। আপনি যখন আনন্দে থাকেন, আপনার পুরো জীবনটাই একটা উৎসব হয়ে ওঠে।
সাফল্য কোনও পরিমাপ বা সংখ্যার বিষয় নয়। সাফল্য হল এমন এক গুণ বা বৈশিষ্ট্য, যা ধারণ করে আপনি জীবনযাপন করেন।
আপনি যখন নিজের সীমাবদ্ধতাগুলো দেখতে পান, তখন স্বাভাবিকভাবেই সেগুলোকে অতিক্রম করার এক তীব্র আকাঙ্ক্ষা জেগে ওঠে – আর এটাই আপনার পরম সৌভাগ্য।
জল হল জীবন সৃষ্টিকারী উপাদান। জলসম্পদ রক্ষা করা মানেই জীবনকে রক্ষা করা।
কৃপার প্রতি উন্মুক্ত হয়ে ওঠার সর্বোত্তম উপায় হল নিজের আমিত্বকে কমিয়ে আনা।