Main Centers
International Centers
India
USA
FILTERS:
SORT BY:
If what is happening in the world is not the way you want it, at least what is happening within you must be the way you want it.
সমাজ যেন ব্যক্তিমানুষের চেতনাকে আকার না দেয়। বরং মানব চেতনাই যেন সমাজকে আকার দেয়।
মন এক প্রবল শক্তিশালী যন্ত্র। আপনার তৈরি করা প্রতিটি চিন্তা, প্রতিটি আবেগ আপনার শরীরের রসায়নকেই বদলে দেয়।
মানুষের মনের সৌন্দর্য্য হলো এই যে এটি কল্পনা করতে পারে। মানুষের মনের খারাপ দিকটি হলো এই যে এটি কল্পনার মধ্যে হারিয়েও যেতে পারে।
চমৎকার কিছু সৃষ্টি করার জন্য প্রখর বুদ্ধি বা যোগ্যতার প্রয়োজন হয় না – শুধু দরকার আপনি যা করতে চান তার প্রতি একান্ত নিষ্ঠা।
উত্তেজনায় কোনো কিছু উপলব্ধি করতে পারবেন না। শিথিলতাতেও কোনো কিছু উপলব্ধি করতে পারবেন না। আপনি যখন একই সাথে তীব্র থেকেও নিজের ভেতরে স্বাচ্ছন্দ্যে থাকবেন, তখনই কেবল সবকিছুকে তা ঠিক যেমন তেমন ভাবেই অনুভব করতে পারবেন।
আমাদের পূর্বপুরুষরা না থাকলে আমাদের কোনো অস্তিত্বই থাকত না। পূর্ববর্তী প্রজন্মের অবদানকে মূল্য দেওয়াটাই হলো প্রজ্ঞা।
করুণা হলো এমন এক আবেগ যা সবচেয়ে বেশি মুক্তিদায়ী।
কেবল আপনার ভৌত শরীরেরই একটি সীমানা থাকা প্রয়োজন। আপনার বাকি সবকিছুই হতে পারে বিশ্বজনীন।
ভক্তি হলো এমন এক অবস্থান যেখানে আপনি আর অবশিষ্ট থাকেন না - জীবন শুধু আপনার মধ্য দিয়ে এক অদ্ভুত মাধুর্য্য আর সৌন্দর্য্যের প্রবাহ হয়ে বইতে থাকে।
নিজের চাহিদার চেয়ে চারপাশের মানুষগুলো যদি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তবে জীবন হয়ে উঠবে সহজ এবং চমৎকার।
শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে আপনি আসলে আলাদা করতে পারেন না। এই সবকিছু মিলিয়েই স্বাস্থ্য।