FILTERS:
SORT BY:
‘ভাল মানুষ’ হওয়াটা কেবলই একটি ধরে নেওয়া অবস্থান। কিন্তু আনন্দ হল এক বাস্তব অভিজ্ঞতা।
ব্রহ্মাণ্ডের অন্য কোনও প্রান্ত থেকে এই পৃথিবীর দিকে যদি তাকান, আমরা প্রত্যেকেই এক-একজন মহাজাগতিক সত্তা।
এই দিনেই গৌতম বুদ্ধ উপলব্ধি করেছিলেন, সত্যের সন্ধানে ছুটে যাওয়ার কিছু নেই। নিজেকে যদি উন্মুক্ত করে তোলেন, তবে সত্য ঠিক এখানেই বর্তমান।
এমনকি হাজার বছর বেঁচে থাকলেও মানুষের কল্পনা ও আকাঙ্ক্ষাকে কখনওই পুরোপুরি মেটানো সম্ভব নয়। তাই আসুন, আমরা পরমানন্দময় ব্যর্থ হয়েই বাঁচি।
টিকে থাকার লড়াইয়েই মানবজীবন শেষ হয় না; বরং বেঁচে থাকার সংগ্রাম পেরোলে তবেই সত্যিকারের মানবজীবন শুরু হয়।
ভালোবাসা কোনও লেনদেন নয়। এটি আপনার ভেতরে জন্ম নেওয়া এক অপূর্ব অনুভূতি। এর প্রকাশ বাইরে হলেও, এর উৎস একান্তই আপনার ভেতরে রয়েছে।
কাউকে খুশি করার চেষ্টা করবেন না। আপনি যদি সত্যিই আনন্দময় হন এবং আপনার মধ্যে যদি মানবতার উচ্ছ্বাস থাকে, তবে সকলের সাথেই আপনি ভাল থাকবেন।
অপরাধবোধ হল সামাজিকভাবে গড়ে ওঠা একটি আবেগ – এমন এক বিষ যা আপনি নিজের জন্য তৈরি করেন।
কোনও ঝঞ্ঝাট তখনই আপনার কাছে ঝঞ্ঝাট মনে হয়, যখন আপনি তার জন্য প্রস্তুত নন। কিন্তু নিজের ভেতরের প্রস্তুতিটুকু সম্পন্ন থাকলে, সেই একই ঝঞ্ঝাট হয়ে ওঠে উন্নতির সিঁড়ি।
মনে বিন্দুমাত্র স্বচ্ছতা ছাড়াই মানুষের এই অগাধ আত্মবিশ্বাস – আদতে এক বড় বিপর্যয়।
যখন আপনার হৃদয় কানায় কানায় পূর্ণ থাকে এবং আপনার মন ‘আমিত্ব’ থেকে মুক্ত হয়, তখন আপনার পা দুটো আপনা হতেই নেচে উঠবে।
আপনার জীবনসঙ্গী কোনও গন্তব্য নন, বরং শুধু একজন সহযাত্রী।