FILTERS:
SORT BY:
কালভৈরব শুধুই মৃত্যুর বিষয় নয় – তাঁর বিষয় সময়। আপনার জীবনের গুণমান মূলত নির্ভর করে আপনি আপনার সময়কে কীভাবে কাজে লাগাচ্ছেন তার ওপর।
যখন আপনি ভেতর থেকে নীরব হয়ে যাবেন, তখন জীবনকে এমন এক গভীরতায় অনুভব করবেন, যা আপনি কল্পনাও করতে পারেননি।
হৃদয়ে যদি ‘ভালোবাসা’ থাকে, তবে আলাদা করে ‘দয়া’-র কোনও প্রয়োজন নেই। ভালোবাসাই আপনাকে জীবনের পথ দেখাবে।
ওপরে উঠতে কিছু মূল্য দিতে হয়, কিন্তু পড়ে যাওয়াটা অনায়াসে ঘটে। পড়ার জন্য আপনাকে শুধু ভালো স্থান খুঁজতে হবে – আর সবচেয়ে সুন্দর স্থানটি রয়েছে আপনার নিজের ভেতরেই।
ফুলের কাছে তার সুবাস যেমন, একজন মানুষের কাছে ভালোবাসা ঠিক তেমনই।
আপনি যা-ই করুন না কেন, তাতে যদি সাফল্য এবং আনন্দ পেতে চান, তবে সবচেয়ে জরুরি হল বোধশক্তির স্বচ্ছতা।
‘ধ্যান’ মানে কোনও কিছু জয় করা বা কোনও কিছু অর্জন করা নয় – এ হল ঘরে ফেরা। এটা কোথাও যাওয়ার বিষয় নয়, বরং নিজের কাছেই ফিরে আসা।
আপনি আসলে কে, তা যদি আপনার নিজের ভিতরে স্পষ্ট থাকে, তবে লোকে কী বলল তাতে কিছুই যায় আসে না।
আপনাকে শুধু জীবন গড়ার কাঁচামালটুকুই দেওয়া হয়েছে। সেটা দিয়ে আপনি কী গড়ে তুলবেন, তা পুরোটাই আপনার ওপর নির্ভর করে।
জীবনের পরিস্থিতি যেমনই হোক, দুঃখ পাওয়ার কোনও কারণ হয় না। আপনি খালি হাতেই এসেছিলেন, তাই আপনি সবসময় লাভের দিকেই আছেন।
নিজের সন্তানদের জন্য যদি আপনার হৃদয়ে ভালোবাসা থাকে, তবে সেরা যে কাজটি করতে পারেন, তা হল তাদের কিছু শেখানোর আগে নিজেকে উন্নত করা।
আমাদের চারপাশের পরিস্থিতি হয়তো আমরা সবসময় বদলাতে পারি না। কিন্তু সেই পরিস্থিতিগুলোকে আমরা কীভাবে অনুভব করব, তা সম্পূর্ণরূপে আমরাই নির্ধারণ করি আর এতে অন্য কেউই বাধা সৃষ্টি করতে পারে না।