Main Centers
International Centers
India
USA
FILTERS:
SORT BY:
আস্তিক এবং নাস্তিক – উভয়েই একই নৌকার যাত্রী। একজন ইতিবাচকভাবে বিশ্বাস করে, অন্যজন নেতিবাচকভাবে। দুজনেই এটা স্বীকার করতে রাজি নন যে, তাঁরা সত্যটা আসলে জানেন না।
আপনি যা পান, তা দিয়ে কেবল নিজের জীবিকা অর্জন করা যায়। একমাত্র আপনি যা দেন, তা দিয়েই একটি প্রকৃত জীবন গড়ে ওঠে।
আপনাকে সুখ তৈরি করতে হবে না। আপনি নিজেই যদি দুঃখ তৈরি না করেন, তবে এমনিতেই আপনি সুখী থাকবেন।
বিবাহকে যদি আপনি একটি প্রতিষ্ঠান বলেন, তবে স্বাভাবিকভাবেই মানুষ এর থেকে দূরে পালাতে চাইবে।
আপনি যদি মনে করেন আপনার কাজ গুরুত্বপূর্ণ, তবে আপনার নিজের ওপর কাজ করা বা নিজেকে উন্নত করা অত্যন্ত জরুরি।
আপনি একাকী আছেন বলেই নিজেকে নিঃসঙ্গ লাগছে – তা নয়। আপনি নিঃসঙ্গ বোধ করছেন কারণ আপনি চারপাশের সবকিছুকেই প্রত্যাখ্যান করছেন।
মানুষের কল্যাণ সুনিশ্চিত করতে ব্যবসা তৈরি হয়েছিল। ব্যবসার কল্যাণের জন্য মানুষের সৃষ্টি হয়নি।
আত্মবিশ্বাস ও বোকামি – এই দুয়ের মিশ্রণ অত্যন্ত বিপজ্জনক, কিন্তু প্রায়শই এরা একসাথেই থাকে।
আমি যা কিছু জানি, আমার গুরু যা জানতেন এবং সমগ্র আধ্যাত্মিক পরম্পরা যা জানত – তার সবই ধ্যানলিঙ্গে শক্তিরূপে বিরাজমান। আমি শুধুই তার একটি পরিণাম।
যোগ মানে অতিমানব বা সুপারহিউম্যান হয়ে ওঠা নয়। মানুষ হওয়াটাই যে কতটা অসাধারণ, তা উপলব্ধি করাই হলো যোগ।
জীবনের সর্বোচ্চ সম্ভাবনার লক্ষ্য নিয়ে যদি আপনি বাঁচেন, তবে সেই প্রচেষ্টার মধ্যেই রয়েছে মুক্তি।
শান্তি এবং আনন্দ এমন জিনিস নয় যা আপনি জীবনের শেষে গিয়ে অর্জন করেন। বরং এগুলোই হলো জীবনের ভিত্তি।