FILTERS:
SORT BY:
জীবনের প্রকৃতিই হল একের পর এক সম্ভাবনার দিকে এগিয়ে চলা। অথচ আপনার মনস্তাত্ত্বিক কাঠামো জীবনের চেয়ে চেনা গণ্ডির আরামকেই বেশি পছন্দ করে।
উপরে ওঠার জন্য সবসময়ই আরও এক ধাপ বাকি থেকে যায়। আর ঠিক এই কারণেই জীবন উপভোগ করার যোগ্য হয়ে ওঠে।
আপনার বুদ্ধিমত্তা যদি আপনার হয়ে কাজ করত, তবে কখনওই আপনি নিজেকে কষ্ট দিতেন না। নিজের ভেতরে আপনি সেরাটুকু তৈরি করতেন, আর বাইরের জগতেও নিজের সেরাটা দিতেন।
আপনার একাত্মতা যত গভীর হয়, জীবনে আপনার অভিজ্ঞতাও ততই গভীর হয়ে ওঠে।
আপনার ধর্ম, বর্ণ বা জাতি যা-ই হোক না কেন – আপনি যদি মানুষ হন, তবে মহাশিবরাত্রি আপনার জন্য। অন্তর্মুখী হওয়ার এই বিজ্ঞান আপনারই জন্য, কারণ মানুষের প্রকৃত কল্যাণ সর্বদা ভেতর থেকেই আসে।
সংগীত হওয়া উচিত এক গভীর অনুসন্ধান, যা জীবনকে সমৃদ্ধ করে। এটি যদি যান্ত্রিক হয়ে পড়ে, তবে যন্ত্ররা এর দখল নিয়ে নেবে – কারণ যন্ত্ররা যান্ত্রিক কাজ সবসময়ই ভাল পারে।
আপনি কতদিন বাঁচলেন তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হল জীবনের পূর্ণ সম্ভাবনাকে উপলব্ধি করা।
বর্তমান বিশ্বে তথ্য যেখানে সবার হাতের মুঠোয়, সেখানে শিক্ষাকে শুধু তথ
জীবন আপনার ভোগান্তির কারণ নয়। আপনি মূলত আপনার স্মৃতিশক্তি ও কল্পনাশক্তির কারণে ভুগছেন।
আপনার কাছে যা সত্যিই গুরুত্বপূর্ণ তার প্রতি যদি সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ থাকেন, তবে গোটা বিশ্ব আপনাকে সহায়তা করবে।
সময় ও পরিস্থিতি অনুযায়ী বাইরের জগতে আমাদের পরিচয় বদলায়। কিন্তু আমাদের ভেতরের সত্তাটি কখনওই এসবের দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয়।
‘জীবন’-এর চেয়েও মহৎ কোনও উদ্দেশ্য হয় না।