FILTERS:
SORT BY:
যখন আপনি নিজের স্মৃতির মধ্যেই বাস করেন, তখন আপনার সামনে ঠিক কী আছে তা আপনি দেখতে পান না।
একই সমস্যা বারবার ফিরে আসার অর্থ হল – আপনার সমস্যা আপনি নিজেই।
নিজের ভেতরে থাকা প্রতিভাকে কখনও স্পর্শ না করেই বেশিরভাগ মানুষ জীবন যাপন করেন এবং মারা যান।
তামিল নববর্ষের সময় সূর্যের শক্তি আমাদের জন্য সবচেয়ে বেশি সহায়ক হয়ে ওঠে। জীবনের মধ্যে দিয়ে নিজেকে টেনেহিঁচড়ে নিয়ে যাবেন না – বরং নতুন উদ্যম ও তীব্রতা নিয়ে জীবনের মাঝে ঝাঁপিয়ে পড়ুন।
This body is just a piece of Earth. There is no good life without a healthy planet.
কেবল বোকারাই অন্যের গুজবে কষ্ট পায়। যাঁরা গুজব ছড়াচ্ছেন, তাঁরা আসলে নিজেদেরই সবচেয়ে বেশি ক্ষতি করছেন।
ভালবাসা হল এক মুক্তিদায়ী শক্তি। আর আসক্তি হল বন্ধনে জড়িয়ে পড়ার প্রক্রিয়া।
মাটিতে যাঁরা নিজেদের জোরালো পদচিহ্ন রেখে যেতে চান, তাঁরা কখনওই আকাশে ওড়ার স্বাদ পান না।
ভরসা করার অর্থ এই নয় যে, আপনি যেমনটা আশা করেন অন্যদের ঠিক তেমনটাই করতে হবে। ভরসা মানে হল সচেতনভাবে অন্যের কাছে নিজের সুরক্ষার কবচ সরিয়ে রাখা।
প্রযুক্তি আজ মানুষের চেয়ে দ্রুত বিকশিত হচ্ছে। আমরা যদি নিজেদের প্রযুক্তির চেয়ে দ্রুত বিকশিত না করি, তবে কখনওই আমরা একে বোধসম্পন্ন উপায়ে ব্যবহার করতে পারব না।
যোগ কোনও ব্যায়াম পদ্ধতি নয়। বরং এ হল এক উপায়, এই অস্তিত্বে উপস্থিত থাকার।
আপনি যদি অন্যের কাছ থেকে সুখ নিংড়ে নিতে চান, এবং তাঁরাও যদি আপনার কাছ থেকে সুখ নিংড়ে নিতে চান, তবে সময়ের সাথে সাথে সেই সম্পর্ক যন্ত্রণাদায়ক হয়ে উঠবে।