Main Centers
International Centers
India
USA
FILTERS:
SORT BY:
কল্যাণ ও দুঃখ-কষ্ট দুটোই আপনার ভেতর থেকে তৈরি হয়। এবার আপনাকেই বেছে নিতে হবে।
আমি সেই ধাঁচে গড়ে উঠিনি যে, কারও প্রশংসায় উচ্ছ্বসিত হয়ে পড়ব আর কারও তিরস্কারে দমে যাব। এই সমস্ত বিশেষ অধিকার আমি কাউকেই দিইনি।
আপনার জীবন আপনারই কর্ম – এটা সম্পূর্ণ আপনার নিজেরই তৈরি। যতক্ষণ না আপনি এটা বুঝতে পারছেন, ততক্ষণ আপনার জীবনটা আসলে আপনার নয়।
Body and Mind were meant to be stepping stones. Instead, they become quicksand that people sink into for a lifetime.
তারুণ্যের সঙ্গে বয়সের কোনো সম্পর্ক নেই, বরং এটি হলো প্রাণবন্ততা ও জীবনের সাথে একাত্মতার বিষয়।
বাসনা হলো এক তীব্র চাহিদা। কিন্তু ভালোবাসা কোনো চাহিদা নয়, বরং এটা হলো এক গভীর আকাঙ্ক্ষা। যখন আপনি ভালোবাসেন, তখন আপনি থিতু হয়ে যান – এরপর আর কোনো চাহিদা থাকে না।
কেবল সেই ব্যক্তিই জীবনটাকে পরিপূর্ণভাবে বাঁচতে পারেন, যিনি মরতে রাজি।
ভক্তিহীন হয়ে যখন কোনো কাজ করা হয়, তখন তা বন্ধনে পরিণত হয়। কিন্তু গভীর ভক্তি থেকে করা কাজ আপনাকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যায়।
নিজের আমিত্বতেই যদি একেবারে বুঁদ হয়ে থাকেন, তবে জীবন আপনাকে পিষে ঠিকই সোজা করবে। এছাড়া আর কোনো সমাধান নেই।
Being fully Alive is wonderful. Being half-alive is torture.
পরমানন্দ কোনো গন্তব্য নয় – এটি কেবল কষ্টভোগের ভয়কে দূর করে দেয়। 'আমার কী হবে' – এই চিন্তাটা দূর হলে তবেই আপনি জীবনের নতুন নতুন দিক খুঁজে দেখার সাহস পান।
আধ্যাত্মিক প্রক্রিয়ার সহজ অর্থ হলো, আপনার ভেতরের বুদ্ধিমত্তা জাগ্রত রয়েছে। সময় খুবই সীমিত। যা কিছু ঘটার, তা এখনই ঘটতে হবে।