Main Centers
International Centers
India
USA
FILTERS:
SORT BY:
একটি পরিস্থিতি আপনি কীভাবে সামলাবেন তা পুরোপুরি আপনার হাতে নাও থাকতে পারে। কিন্তু নিজেকে কীভাবে সামলাবেন, তা পুরোপুরি আপনারই নিয়ন্ত্রণে।
সৃষ্টি ঠিক যেমন তাকে যদি ঠিক সেভাবেই দেখেন, তবে তা অবিশ্বাস্য রকমের সুন্দর।
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারসাম্য। ভারসাম্য না থাকলে, আপনার নিজের শরীর আর মনই আপনার বিরুদ্ধে কাজ করতে শুরু করবে।
আমাদের প্রয়োজন এক গভীর কৃতজ্ঞতাবোধ - যে বাতাসে আমরা শ্বাস নিই, যে জল আমরা পান করি, যে অন্ন আমরা গ্রহণ করি, যেসব জিনিস আমরা ব্যবহার করি এবং প্রতিটি প্রাণের প্রতি, যারা প্রতিনিয়ত আমাদের জীবনে সাহায্য করে।
স্থিরতাই হলো অস্তিত্বের মূল ভিত্তি। আপনি যেন নিজের স্বরূপের অন্তঃস্থলকে উপলব্ধি করতে পারেন।
প্রতিটি কাজ এমনভাবে করুন যেন এটাই আপনার শেষ কাজ। আটকে রাখার কিছু নেই, পরের জন্য জমিয়ে রাখারও কিছু নেই।
যিনি অনবরত পথ বদলাচ্ছেন, তিনি স্পষ্টতই কোথাও পৌঁছাতে আগ্রহী নন।
যখন আপনি জানেন না কী বেছে নেবেন, তখন সবকিছুই মগ্ন হয়ে করুন। তখন জীবন নিজেই বেছে নেবে, আর সেই নির্বাচন কখনোই ভুল হয় না।
কোনো কিছু যদি আপনাকে অনুপ্রাণিত করতে পারে, তবে অন্য কিছু আপনাকে নিরুৎসাহিতও করতে পারে। স্বচ্ছতাই হলো স্বাচ্ছন্দ্যে পথ চলার একমাত্র উপায়।
মতামতগুলো চোখের ছানির মতো। এগুলো আপনাকে স্পষ্টভাবে দেখতে দেয় না।
বিজয়াদশমী হলো জয়ী হওয়ার উদযাপন। কেবল যখন আপনি নিজের সীমাবদ্ধতাগুলো জয় করতে পারবেন, তখনই জীবন অপার মহিমায় নিজের স্বরূপ প্রকাশ করে।
Those who aspire not just for knowledge but to transcend the limitations of the body naturally seek the sattvic aspect of the Divine Feminine. Saraswati is the very embodiment of that.