Main Centers
International Centers
India
USA
FILTERS:
SORT BY:
When one takes on the title of being very good, one inevitably becomes very cruel.
স্বাধীনতা মানে নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তোলার ক্ষমতা থাকা – অন্য কোনো কিছুর দ্বারা এটি নির্ধারিত হতে না দেওয়া।
তখনই আপনার জীবন সুন্দর হয়ে ওঠে যখন আপনি নিজের সবটুকু উজাড় করে দেন, কী পেলেন বা কী পেলেন না তার তোয়াক্কা না করেই। জীবনের আনন্দ রয়েছে নিজেকে ব্যক্ত করায়, অন্যের কাছে ভিক্ষা চাওয়ায় নয়।
Hardship is a situation we go through. Suffering is a psychological state we create.
মানসিক চাপ বা স্ট্রেস জীবনের বিভিন্ন পরিস্থিতির কারণে তৈরি হয় না। মানসিক চাপ তৈরি হয় কারণ আপনি জানেন না কীভাবে নিজেকে সামলাতে হয়।
নিজের ভেতরের জীবনের উৎসটিই যখন আপনার সর্বোচ্চ নিয়ন্ত্রক হয়ে ওঠে, তখন চারপাশের মানুষজনের মতামত ও বিচার-বিশ্লেষণ আর কোনো প্রভাব ফেলে না।
যিনি নিজের ভেতরের স্থিরতাকে কখনো স্পর্শ করেননি, তিনি গতির অস্থিরতায় হারিয়ে যাবেন।
আস্তিক এবং নাস্তিক – উভয়েই একই নৌকার যাত্রী। একজন ইতিবাচকভাবে বিশ্বাস করে, অন্যজন নেতিবাচকভাবে। দুজনেই এটা স্বীকার করতে রাজি নন যে, তাঁরা সত্যটা আসলে জানেন না।
আপনার চিন্তাভাবনা এবং আবেগগুলো হলো আপনারই তৈরি করা ভূত। আপনি নিজেই তাদের সৃষ্টি করেন, আর তারপর তারা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে আপনাকেই ভয় দেখায়। এটি আসলে খারাপভাবে পরিচালিত একটি ভুতুড়ে সিনেমা।
Knowledge can be acquired. Knowing is a realization. Wisdom, you have to earn, and it takes a lifetime.
আপনার চিন্তাভাবনাগুলো কেবল পুরোনো তথ্যেরই পুনরাবৃত্তি। কখনোই সেখানে নতুন কিছু ঘটতে পারে না।
আপনি যদি মনে করেন আপনার কাজ গুরুত্বপূর্ণ, তবে আপনার নিজের ওপর কাজ করা বা নিজেকে উন্নত করা অত্যন্ত জরুরি।