Main Centers
International Centers
India
USA
FILTERS:
SORT BY:
আপনি একাকী আছেন বলেই নিজেকে নিঃসঙ্গ লাগছে – তা নয়। আপনি নিঃসঙ্গ বোধ করছেন কারণ আপনি চারপাশের সবকিছুকেই প্রত্যাখ্যান করছেন।
মানুষের কল্যাণ সুনিশ্চিত করতে ব্যবসা তৈরি হয়েছিল। ব্যবসার কল্যাণের জন্য মানুষের সৃষ্টি হয়নি।
আত্মবিশ্বাস ও বোকামি – এই দুয়ের মিশ্রণ অত্যন্ত বিপজ্জনক, কিন্তু প্রায়শই এরা একসাথেই থাকে।
আপনি যখন নিজের স্মৃতি বা কল্পনার কারণে কষ্ট পান, তার মানে দাঁড়ায় আপনি এমন কিছুর জন্য কষ্ট পাচ্ছেন, যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই।
যোগ মানে অতিমানব বা সুপারহিউম্যান হয়ে ওঠা নয়। মানুষ হওয়াটাই যে কতটা অসাধারণ, তা উপলব্ধি করাই হলো যোগ।
জীবনের সর্বোচ্চ সম্ভাবনার লক্ষ্য নিয়ে যদি আপনি বাঁচেন, তবে সেই প্রচেষ্টার মধ্যেই রয়েছে মুক্তি।
শান্তি এবং আনন্দ এমন জিনিস নয় যা আপনি জীবনের শেষে গিয়ে অর্জন করেন। বরং এগুলোই হলো জীবনের ভিত্তি।
নিজের ভেতরে আপনি কেমন থাকবেন, তা অবশ্যই আপনাকেই নির্ধারণ করতে হবে। আর আধ্যাত্মিক হওয়ার অর্থ এটাই।
আপনাকে সুখ তৈরি করতে হবে না। আপনি নিজেই যদি দুঃখ তৈরি না করেন, তবে এমনিতেই আপনি সুখী থাকবেন।
বিবাহকে যদি আপনি একটি প্রতিষ্ঠান বলেন, তবে স্বাভাবিকভাবেই মানুষ এর থেকে দূরে পালাতে চাইবে।
স্বয়ং ঈশ্বরও আপনার অন্তরের কল্যাণ নির্ধারণ করতে পারেন না। নিজের ভেতর থেকে আপনি যদি নিজেকে কষ্ট দিতে না চান, তবে কেউই আপনার ওপর কষ্ট চাপিয়ে দিতে পারে না।
ভালোবাসা মানে নিজেকে বিলীন করে দেওয়া। এটা ঘটে আত্মসমর্পণের মাধ্যমে, কোনো হিসেব-নিকেশ বা সুযোগ-সুবিধার মাধ্যমে নয়।