FILTERS:
SORT BY:
শিশুদের জাতি, ধর্ম বা শ্রেণির ছাঁচে ফেলার প্রয়োজন নেই। তাদের নিজেদের স্বভাব অনুযায়ী বিকশিত হতে দিতে হবে।
যদি অতীতের অভিজ্ঞতার ছায়া নিজের ভবিষ্যতের ওপর পড়তে দেন, তবে নিশ্চিতভাবেই কোনো ভবিষ্যৎ থাকবে না – থাকবে শুধুই অতীতের পুনরাবৃত্তি।
Once you get into your rut of likes, dislikes, and compulsive habits, you have lost your fundamental freedom of Being Human.
শিক্ষাগত যোগ্যতা কেবল প্রবেশের পথ খুলে দেয়। শেষ পর্যন্ত আপনার দক্ষতাই কাজে লাগে।
চারপাশের মানুষদের জন্য আপনার সবচেয়ে সেরা অবদান হলো: নিজে একজন চমৎকার মানুষ হয়ে ওঠা।
শ্রেষ্ঠত্ব অর্জন মানে অন্যের চেয়ে ভালো হওয়া নয়। এর অর্থ পরম স্বাচ্ছন্দ্যের সাথে নিজের সেরা সামর্থ্যটুকু দিয়ে কাজ করা।
‘আনন্দ’ হলো স্বাভাবিক ঘটনা। ‘দুঃখ’ আপনি নিজে তৈরি করেন।
যদি আপনি যথেষ্ট মনোযোগ দেন, তবে এই অস্তিত্বের সবকিছুই অসাধারণ; সবকিছুই দৈবের কাছে পৌঁছানোর একটি প্রবেশদ্বার।
যখন আপনি অন্তর থেকে আনন্দময় থাকেন, তখন আপনার কাজগুলো স্বাভাবিকভাবেই যত্নশীল, কোমল এবং উদার হয়ে ওঠে।
এই দীপাবলি যেন কেবল চারপাশের আলোর উদযাপন না হয়, বরং তা যেন একটি পদক্ষেপ হয়ে ওঠে পরম স্পষ্টতার – আত্মজ্ঞানের দিকে।ভালোবাসা ও আশীর্বাদ রইল,
জীবন একটি প্রক্রিয়া, কোনো সমস্যা নয়। প্রশ্ন শুধু একটাই, আপনি নিজেকে সেই প্রক্রিয়ার জন্য প্রস্তুত করেছেন কি না।
অন্যের প্রত্যাশা মতো কিছু হয়ে ওঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উচিত নয়। আপনি নিজে যেমন হতে চান, আপনাকে অবশ্যই সেটার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।