FILTERS:
SORT BY:
তামিল নববর্ষের সময় সূর্যের শক্তি আমাদের জন্য সবচেয়ে বেশি সহায়ক হয়ে ওঠে। জীবনের মধ্যে দিয়ে নিজেকে টেনেহিঁচড়ে নিয়ে যাবেন না – বরং নতুন উদ্যম ও তীব্রতা নিয়ে জীবনের মাঝে ঝাঁপিয়ে পড়ুন।
কাজ করা যেমন কর্ম, তেমনই কাজ না করাও হল কর্ম।
সমাজের চোখে খুব চালাক হয়েও জীবনের নিরিখে আপনি একেবারে নির্বোধ হতে পারেন।
একে আপনি মানসিক চাপ, উদ্বেগ বা বিষণ্ণতা – যা-ই বলুন না কেন, মূলত আপনার নিজের বুদ্ধিমত্তাই আপনার বিরুদ্ধে কাজ করছে।
মাটিতে যাঁরা নিজেদের জোরালো পদচিহ্ন রেখে যেতে চান, তাঁরা কখনওই আকাশে ওড়ার স্বাদ পান না।
আপনার মনকে হতে হবে ধারালো – নয়তো আপনি রসিকতা বুঝতে পারবেন না। যখন রসিকতা বুঝতে পারেন না, তখন নিজেই রসিকতার পাত্র হয়ে ওঠেন।
স্বাস্থ্য মানে কেবল রোগমুক্ত থাকা নয়, বরং এটি হল নিজের ভেতরে এক পূর্ণতার অনুভূতি।
যখন আপনি কোনও ব্যক্তির সংস্পর্শে আসেন, তখন কেবল আপনার মধুরতম অংশটুকুই যেন তাঁকে স্পর্শ করে।
আপনি যদি অন্যের কাছ থেকে সুখ নিংড়ে নিতে চান, এবং তাঁরাও যদি আপনার কাছ থেকে সুখ নিংড়ে নিতে চান, তবে সময়ের সাথে সাথে সেই সম্পর্ক যন্ত্রণাদায়ক হয়ে উঠবে।
আপনি সুখী হতে চান বলেই সাফল্যের খোঁজ করেন। কিন্তু নিজ গুণেই যদি আপনি সুখী থাকতে জানতেন, তবে তো আপনি সবসময়ই সফল।
জীবনভর সাধনা করবেন না। শুধু আজকের জন্য করুন।
আপনি যদি একজন বুদ্ধিমান মানুষ হন, তবে জীবনের প্রতিটি পদক্ষেপেই বিস্মিত হবেন। কেবল একজন মূর্খই সব বিষয়ে পুরোপুরি নিশ্চিত থাকে।