আমি এটা পচ্ছন্দ করি, ওটা পচ্ছন্দ করি না, একে ভালবাসি, ওকে ভালবাসি না - এই বৈষম্য মূলক আচরণ হল বন্ধনের মূল আধার, কর্মের মূল উৎস। শুধু যদি এটুকুর উর্ধ্বে উঠে, এই সৃষ্টির বুকে সব কিছুর প্রতি সমান শ্রদ্ধাশীল হওয়া যায়, সব কিছুকেই সৃষ্টির উৎস শিবস্বরূপ বলে অনুভব করা যায় - ৯০ শতাংশ আধ্যাত্মিক কাজ সম্পূর্ণ হয়ে যায়। এমনটা হলে দৈব কৃপার আশায় কোথাও যেতে হবে না, আপনাআপনিই বর্ষিত হবে দৈব কৃপা।

video
Dec 8, 2018
Subscribe