Main Centers
International Centers
India
USA
FILTERS:
SORT BY:
মন হল এক ভয়ংকর মালিক, কিন্তু চমৎকার এক ক্রীতদাস। আপনাকে একে সেভাবেই রাখতে হবে।
ভক্তি মানে পুজো-অর্চনা নয়। ভক্তি মানে নিজেকে সম্পূর্ণ শূন্য করে ফেলা।
মাতৃত্বের সৌন্দর্য সন্তান জন্ম দেওয়ার মধ্যে নেই, বরং অন্য একটি প্রাণকে নিজের অংশ করে নেওয়ার যে ইচ্ছা, তাতেই এর আসল সৌন্দর্য।
‘ভাল মানুষ’ হওয়াটা কেবলই একটি ধরে নেওয়া অবস্থান। কিন্তু আনন্দ হল এক বাস্তব অভিজ্ঞতা।
মানুষ ব্যবহারের বস্তু নয়। মানুষ ভালবাসার জন্য এবং একে অপরের সাথে সবকিছু ভাগ করে নেওয়ার জন্য। জিনিসপত্র ব্যবহারের জন্য তৈরি – মানুষ নয়।
একজন মানুষ হিসেবে, আপনার জীবনের অভিজ্ঞতা কেমন হবে, তা গ্রহ-নক্ষত্রকে নির্ধারণ করতে দেওয়া উচিত নয়। নিজের ভেতরের অনুভূতি আপনার নিজেরই নির্ধারণ করা উচিত।
শরীর ও মন হল অলৌকিক যন্ত্র। কিন্তু সেই উচ্চতায় নিয়ে যেতে হলে, আপনাকে সঠিকভাবে এগুলো পরিচালনা করতে শিখতে হবে।
টিকে থাকার লড়াইয়েই মানবজীবন শেষ হয় না; বরং বেঁচে থাকার সংগ্রাম পেরোলে তবেই সত্যিকারের মানবজীবন শুরু হয়।
বিকশিত হন ও আরও উজ্জ্বল হয়ে উঠুন। যখন আপনি আনন্দময় ও উচ্ছ্বসিত থাকেন, তখন আপনা থেকেই মানুষ আপনাকে ভালবেসে ফেলে।
যোগ মানে অন্তহীন শক্তির এক উৎসের সাথে নিজেকে যুক্ত করা।
আপনার ব্যস্ত কর্মসূচি আপনাকে নিঃশেষ করছে না। আপনাকে নিঃশেষ করছে আপনারই চিন্তা ও আবেগের নিরন্তর টানাপোড়েন।
কোনও ঝঞ্ঝাট তখনই আপনার কাছে ঝঞ্ঝাট মনে হয়, যখন আপনি তার জন্য প্রস্তুত নন। কিন্তু নিজের ভেতরের প্রস্তুতিটুকু সম্পন্ন থাকলে, সেই একই ঝঞ্ঝাট হয়ে ওঠে উন্নতির সিঁড়ি।