Main Centers
International Centers
India
USA
FILTERS:
SORT BY:
আধ্যাত্মিক প্রক্রিয়ার সহজ অর্থ হলো, আপনার ভেতরের বুদ্ধিমত্তা জাগ্রত রয়েছে। সময় খুবই সীমিত। যা কিছু ঘটার, তা এখনই ঘটতে হবে।
নিজের ভেতরে ভয় তৈরি করতে আপনাকে এমন কিছু কল্পনা করতে হয়, যা বাস্তবে ঘটেইনি। কিন্তু ভয় থেকে মুক্ত হতে আপনাকে কিছুই করতে হয় না।
মানুষজন আপনাকে ভালোবাসে কি না, সেটা গুরুত্বপূর্ণ নয়। যেটা গুরুত্বপূর্ণ তা হলো, আপনি নিজে কতটা প্রেমময়।
আপনি কেবল আপনার পছন্দের বা ভালোবাসার মানুষদের বন্ধনেই জড়িয়ে নেই। যাদের আপনি অপছন্দ করেন বা ঘৃণা করেন, তাদের সাথে আপনার বন্ধন আরও অনেক বেশি গভীর।
Become Love. It is an intelligent way to exist.
একজন গুরু আপনার ভেতরের অন্ধকার দূর করেন। তিনি নিজের ভেতরে প্রজ্বলিত থাকেন। আপনিও যেন এই শিখায় প্রজ্বলিত হয়ে ওঠেন এবং সেই সবকিছুর ঊর্ধ্বে যেতে পারেন যা আপনাকে আটকে রাখে।
আপনার মধ্যে যদি পূর্ণ স্বচ্ছতা থাকে, তবে সাহসের আর কোনো প্রয়োজন নেই। এই স্বচ্ছতাই আপনাকে পার করে নিয়ে যাবে।
জন্ম থেকেই আমরা সবাই আত্মজ্ঞানী। অজ্ঞানতা হলো একটি বিকল্পমাত্র।
যুক্তির সীমানা অতিক্রম করলে আপনি মুক্ত হয়ে ওঠেন। কিন্তু একে পুরোপুরি ত্যাগ করা নিতান্তই বোকামি হবে।
চারপাশের মানুষজনকে নিজের আয়ত্তে রাখার চেষ্টা করবেন না। তাঁরা ঠিক তাঁদের মতোই আছেন। কেবল এই একটি জীবনের দায়িত্ব নিন – স্বয়ং আপনার।
কেউই আপনাকে মানসিক কষ্ট দিতে পারে না। চারপাশের কোনো ঘটনার প্রতিক্রিয়ায় আপনি নিজেই নিজেকে এই কষ্ট দেন।
জীবন তার নিজস্ব স্বাচ্ছন্দ্যেই চলে। কেবল মনটাই টানাপোড়েনের মধ্যে থাকে।