Main Centers
International Centers
India
USA
FILTERS:
SORT BY:
একজন শিক্ষকের তাৎপর্য কেবল তথ্য বিলিয়ে দেওয়া নয়, বরং প্রতিটি শিক্ষার্থীকে এক মানবসত্তা হিসেবে গড়ে তোলা ও অনুপ্রাণিত করা।
একবার যখন আপনার ও আপনার শরীরের মাঝে এবং আপনার ও আপনার মনের মাঝে সামান্য একটু দূরত্ব তৈরি হয়, তখন তা ভৌত জগতের বাইরের কিছুকে অনুভব করার সম্ভাবনার দ্বার খুলে দেয়।
জগৎ আপনার দিকে কী ছুঁড়ে দেয়, তা সবসময় আপনার হাতে থাকে না। কিন্তু তা দিয়ে আপনি কী তৈরি করবেন, তা শতভাগ আপনারই হাতে রয়েছে।
আপনার মনে কোনোরকম অস্বস্তি তৈরি হওয়ার মানে হলো, আপনার নিজের বুদ্ধিমত্তা আপনারই বিরুদ্ধে কাজ করছে।
আপনার ভেতর থেকে যদি মানবতা উপচে পড়ে, তবে পরম মাত্রাকে সেখানে নেমে আসতেই হবে।
সৃষ্টি রয়েছে স্রষ্টার কোলে, আর স্রষ্টাই হলেন সৃষ্টির মূল কেন্দ্রবিন্দু।
কোনো কিছু শেখা মানে জ্ঞান বা তথ্য সংগ্রহ করা নয়। শেখার মানে হলো উন্মুক্ত হয়ে ওঠা।
যখন আপনি উপলব্ধি করবেন যে আপনি মরণশীল, কেবল তখনই আপনি সচেতন হয়ে উঠবেন। তা না হলে, আপনি সম্পূর্ণ অসচেতন এক জীবনযাপন করবেন।
আপনি কীভাবে খাবার খান, তা শুধু আপনার শারীরিক স্বাস্থ্যই নির্ধারণ করে না; বরং আপনি কীভাবে চিন্তা করেন, কী অনুভব করেন এবং জীবনকে কীভাবে উপলব্ধি করেন – এই সবকিছুই নির্ধারণ করে দেয়।
জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলো সেগুলো নয়, যখন আপনি আনন্দের সন্ধানে ছোটেন; বরং সেগুলোই, যখন আপনি নিজের আনন্দ প্রকাশ করেন।
যোগকে কেবল এক থেরাপি বা চিকিৎসা হিসেবে ব্যবহার করাটা ঠিক একটি উড়োজাহাজকে বাস হিসেবে ব্যবহার করার মতোই।
যেকোনো বিষয়ে আপনি যত বেশি মতামত তৈরি করবেন, আপনার প্রাণবন্ততা ততই কমতে থাকবে।