FILTERS:
SORT BY:
অন্যের প্রত্যাশা মতো কিছু হয়ে ওঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উচিত নয়। আপনি নিজে যেমন হতে চান, আপনাকে অবশ্যই সেটার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।
ভালোবাসায় ওপরে ওঠা যায় না, ভালোবাসায় ওড়াও যায় না, ভালোবাসায় দাঁড়িয়ে থাকাও যায় না – ভালোবাসায় আপনাকে পড়তেই হয়। আবেগের জাদু যদি উপলব্ধি করতে চান, তবে আপনার ভেতরের কিছু একটাকে খসে পড়তেই হবে।
যদি আপনি যথেষ্ট মনোযোগ দেন, তবে এই অস্তিত্বের সবকিছুই অসাধারণ; সবকিছুই দৈবের কাছে পৌঁছানোর একটি প্রবেশদ্বার।
নেতৃত্ব শুধু বক্তৃতা বা প্রতিশ্রুতি নয় - এর অর্থ হলো একটি দেশ গড়ে তোলা। সর্দার বল্লভভাই প্যাটেল ছাড়া আজ আমরা যে ভারতকে চিনি, তার অস্তিত্বই থাকত না।
শিক্ষাগত যোগ্যতা কেবল প্রবেশের পথ খুলে দেয়। শেষ পর্যন্ত আপনার দক্ষতাই কাজে লাগে।