Main Centers
International Centers
India
USA
FILTERS:
SORT BY:
ভালভাবে বাঁচার অর্থ বিলাসিতা নয়। ভালভাবে বাঁচার অর্থ হল – এমনকি একটা পাথরে বসেও কীভাবে আনন্দে থাকতে হয়, তা আপনি জানেন।
আপনার উচিত নিজের মনকে পরিচালনা করা; আপনার মন যেন আপনাকে পরিচালনা না করে।
নিজের লক্ষ্যে যদি আপনি একটা চোখ রাখেন, তবে আপনার পথ খোঁজার জন্য আর মাত্র একটাই চোখ পড়ে থাকে। জীবনপথে এগিয়ে চলার জন্য এটি কার্যকর উপায় নয়।
মানুষ ব্যবহারের বস্তু নয়। মানুষ ভালবাসার জন্য এবং একে অপরের সাথে সবকিছু ভাগ করে নেওয়ার জন্য। জিনিসপত্র ব্যবহারের জন্য তৈরি – মানুষ নয়।
মানুষ সবসময় পৃথিবীর সবচেয়ে চমৎকার মানুষটির সঙ্গ পেতে চায়। আপনি নিজেই কেন সেই চমৎকার মানুষটি হয়ে উঠছেন না?
যদি সচেতনভাবে সাড়া দেন, তবে আপনি যা চান তা-ই ঘটবে। কিন্তু যদি বাধ্যকারী প্রবৃত্তির বশে প্রতিক্রিয়া করেন, তবে অন্যজন যা চায় সেটাই ঘটবে।
জীবনে যদি কোনও তিক্ত অভিজ্ঞতা হয়, তবে বিকল্প শুধু এটাই – হয় আপনি অভিজ্ঞ হয়ে উঠতে পারেন অথবা দুঃখী হয়ে পড়তে পারেন।
বিকশিত হন ও আরও উজ্জ্বল হয়ে উঠুন। যখন আপনি আনন্দময় ও উচ্ছ্বসিত থাকেন, তখন আপনা থেকেই মানুষ আপনাকে ভালবেসে ফেলে।
একজন আনন্দময় মানুষের কাছে, এই জীবনটা খুবই ছোট। কিন্তু একজন দুঃখী মানুষের কাছে, এ বড়ই দীর্ঘ এক জীবন।
বিশ্বাস হল এক ধরনের মানসিক মাদকদ্রব্য। মাদকদ্রব্য আপনার শরীরের ওপর কাজ করে; আর বিশ্বাস কাজ করে আপনার মনের ওপর।
মন হল এক ভয়ংকর মালিক, কিন্তু চমৎকার এক ক্রীতদাস। আপনাকে একে সেভাবেই রাখতে হবে।
ভক্তি মানে পুজো-অর্চনা নয়। ভক্তি মানে নিজেকে সম্পূর্ণ শূন্য করে ফেলা।