Main Centers
International Centers
India
USA
FILTERS:
SORT BY:
চারপাশের মানুষজনকে নিজের আয়ত্তে রাখার চেষ্টা করবেন না। তাঁরা ঠিক তাঁদের মতোই আছেন। কেবল এই একটি জীবনের দায়িত্ব নিন – স্বয়ং আপনার।
কেউই আপনাকে মানসিক কষ্ট দিতে পারে না। চারপাশের কোনো ঘটনার প্রতিক্রিয়ায় আপনি নিজেই নিজেকে এই কষ্ট দেন।
জীবন তার নিজস্ব স্বাচ্ছন্দ্যেই চলে। কেবল মনটাই টানাপোড়েনের মধ্যে থাকে।
পৃথিবীর বেশিরভাগ মানুষই আসলে ব্যস্ত নন – তাঁরা কেবল নিজের মধ্যেই আনমনা হয়ে আছেন।
মানুষজন আপনাকে ভালোবাসে কি না, সেটা গুরুত্বপূর্ণ নয়। যেটা গুরুত্বপূর্ণ তা হলো, আপনি নিজে কতটা প্রেমময়।
আপনি কেবল আপনার পছন্দের বা ভালোবাসার মানুষদের বন্ধনেই জড়িয়ে নেই। যাদের আপনি অপছন্দ করেন বা ঘৃণা করেন, তাদের সাথে আপনার বন্ধন আরও অনেক বেশি গভীর।
বয়সের সাথে সাথে আপনার শারীরিক তৎপরতা হয়তো কমে যেতে পারে। কিন্তু আপনার প্রাণবন্ততাও কমতে হবে, এমন কোনো কথা নেই।
আপনার জীবনের সবচেয়ে কাছের এবং প্রিয় মানুষগুলোই আপনার সবচেয়ে খারাপ দিকটির সম্মুখীন হন। এমনকি রাস্তার কোনো অচেনা ব্যক্তিও এমন ব্যবহার পান না।
আপনার মধ্যে যদি পূর্ণ স্বচ্ছতা থাকে, তবে সাহসের আর কোনো প্রয়োজন নেই। এই স্বচ্ছতাই আপনাকে পার করে নিয়ে যাবে।
জন্ম থেকেই আমরা সবাই আত্মজ্ঞানী। অজ্ঞানতা হলো একটি বিকল্পমাত্র।
Do not waste your life comparing yourself to others. Just see if you are one notch better than you were yesterday.
What you do should not define who you are. Who you are should define what you do.