FILTERS:
SORT BY:
Fear, anger, misery, frustration, and despair are all products of a mind that you have not taken charge of.
আপনি যদি নিজ গুণেই উচ্ছ্বাসে পূর্ণ হন, তবে আপনি নিজের সেরাটাই দেবেন, আর সেটাই সবচেয়ে বড় কথা।
চারপাশের মানুষদের জন্য আপনার সবচেয়ে সেরা অবদান হলো: নিজে একজন চমৎকার মানুষ হয়ে ওঠা।
শ্রেষ্ঠত্ব অর্জন মানে অন্যের চেয়ে ভালো হওয়া নয়। এর অর্থ পরম স্বাচ্ছন্দ্যের সাথে নিজের সেরা সামর্থ্যটুকু দিয়ে কাজ করা।
কোনো সম্পর্কই পরম নয় – তা সবসময়ই পরিবর্তনশীল। প্রতিদিন তাকে সুন্দরভাবে পরিচালনা করতে হয়।
শুধু অর্থ উপার্জনের কথা ভাববেন না – ভালোভাবে বাঁচার কথাও ভাবুন। ভালোভাবে বাঁচার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, যা আপনার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ, সেটি করা।
যখন আপনি অন্তর থেকে আনন্দময় থাকেন, তখন আপনার কাজগুলো স্বাভাবিকভাবেই যত্নশীল, কোমল এবং উদার হয়ে ওঠে।
এই দীপাবলি যেন কেবল চারপাশের আলোর উদযাপন না হয়, বরং তা যেন একটি পদক্ষেপ হয়ে ওঠে পরম স্পষ্টতার – আত্মজ্ঞানের দিকে।ভালোবাসা ও আশীর্বাদ রইল,
আপনি যেমন, তা আপনার নিজেরই সৃষ্টি। একবার এটা বুঝে গেলে, অন্তত নিজের মনের মতো করেই নিজেকে গড়ে তোলা উচিত।
শিশুদের জাতি, ধর্ম বা শ্রেণির ছাঁচে ফেলার প্রয়োজন নেই। তাদের নিজেদের স্বভাব অনুযায়ী বিকশিত হতে দিতে হবে।
যদি অতীতের অভিজ্ঞতার ছায়া নিজের ভবিষ্যতের ওপর পড়তে দেন, তবে নিশ্চিতভাবেই কোনো ভবিষ্যৎ থাকবে না – থাকবে শুধুই অতীতের পুনরাবৃত্তি।
Once you get into your rut of likes, dislikes, and compulsive habits, you have lost your fundamental freedom of Being Human.