Main Centers
International Centers
India
USA
FILTERS:
SORT BY:
প্রতিটি সত্তার মধ্যেই আত্মজ্ঞানের বীজ রয়েছে। আত্মজ্ঞান হলো এক উপলব্ধি।
আপনি অচেতনভাবে যা যা করেন, তা সচেতনভাবেও করতে পারেন, আর এটাই আকাশ-পাতাল পার্থক্য তৈরি করে দেয়।
যিনি অস্তিত্বের পূর্ণতাকে মন দিয়ে শোনেন, তাঁর কাছে সবকিছুই সঙ্গীত।
আপনার ব্যক্তিত্ব হলো এক মুখোশ যা আপনি সমাজে টিকে থাকার জন্য তৈরি করেছেন। সমস্যাটা তখনই :যদি সেই মুখোশ আপনার সাথে সেঁটে যায়।
আধ্যাত্মিক প্রক্রিয়ার মূল ভিত্তি হলো সমস্ত পূর্বধারণা নামিয়ে রাখা।
Spirituality has nothing to do with the atmosphere you live in. It is about the atmosphere you create within yourself.
আনন্দে খেলুন, সততায় খেলুন, খেলুন তীব্র প্রাণশক্তি দিয়ে। জীবন বড় সংক্ষিপ্ত একটা খেলা —অথচ এর চেয়ে মহৎ আর কিছুই নেই।
সাফল্য মানে হলো কোনো কাজকে এমনভাবে করা যাতে তা ফলপ্রসূ হয়।
শান্তি হলো আমাদের অন্তরের অবস্থার এক স্বাভাবিক ফলশ্রুতি।
বুদ্ধি চায় সত্যকে জয় করতে। ভক্তি জানে সত্যকে আলিঙ্গন করে নিতে।
আপনার মনের নাটকটা আপনি যেমন চান তেমনই হওয়া উচিত। আপনিই তো এর পরিচালক।
জীবনে করার মতো 'সেরা' কাজ বলে কিছু হয় না। আপনি যা করছেন তাতেই যদি নিজের সর্বস্ব ঢেলে দেন, তবে সেই কাজই সুমহান হয়ে উঠবে।