সফল সম্পর্কের চাবিকাঠি কী ? এরকমই একটি প্রশ্নের উত্তরে সদগুরু আমাদের মনে করিয়ে দিলেন,অন্যের মাধ্যমে নিজের চাহিদা পূরণ করার জন্য বা অন্যকে নিজের সুখ ও আনন্দের উৎস ভেবে সম্পর্ক তৈরি করলে, সময়ের সঙ্গে সঙ্গেই সেই সম্পর্ক যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। নিজেকে পরিপূর্ণ তৈরি করে, নিজের খুশি, নিজের আনন্দকে প্রকাশের মাধ্যমে সম্পর্ককে ধরে রাখতে পারলে, সেই সম্পর্ক স্থায়ী ও সফল হয়।