শৈশব থেকেই শিক্ষার মৌলিক উদ্দেশ্য হওয়া উচিত নিজের দিগন্তকে প্রসারিত করা। কিন্তু আধুনিক শিক্ষা আজ সম্পূর্ণ বিপরীতমুখী হয়ে গেছে, একেবারে নির্দিষ্ট কিছু ধারণাকে শিক্ষার নামে শিশুমনে এমন ভাবে বসিয়ে দেওয়া হচ্ছে, যা কি না অনুসন্ধান বা অণ্বেষণের ইচ্ছাকেই গলা টিপে মারছে, কিছু মত, ধারণা, দর্শন বা বিশ্বাসের সঙ্গে শিশুমন একাত্ম হয়ে যাচ্ছে। জীবন সম্পর্কে অস্বচ্ছ দৃষ্টি নিয়ে আত্মবিশ্বাসী সাবালক হয়ে বড় হওয়ার ফল যা হওয়ার তাই হচ্ছে। সদগুরুর স্পষ্ট বিশ্লেষণ, একমাত্র যোগের শিক্ষাই পারে শিশুমনকে যাবতীয় পূর্ব নির্দিষ্ট ধারণা থেকে মুক্ত করে জীবন সম্পর্কে সঠিক ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি এনে দিতে। যোগের শিক্ষাই একটি শিশুকে সাবালক হয়ে ওঠার পথে জীবনের তুমুল অনিশ্চয়তাকে দক্ষ হাতে সামলানোর উপযোগী করে তুলতে সক্ষম।
Subscribe