কিভাবে যৌগিক পদ্ধতিতে মনকে ষোলটি অংশ হিসেবে দেখা হতো সে বিষ​য়ে সদগুরু আলোকপাত করেন ​। তিনি মনের চারটি মৌলিক অংশের দিকে দৃষ্টি দেন - বুদ্ধি বা ইন্টেলেক্ট, অহংকার বা আইডেন্টিটি, মানস বা মেমোরি আর চিত্ত যা হলো বিশুদ্ধ বুদ্ধিমত্তা । তিনি ব্যাখ্যা করেন কিভাবে আধুনিক সমাজ শুধু বুদ্ধিকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছে, যা জীবনে একটি একপেশে দৃষ্টিভঙ্গি এনে দিয়েছে। তিনি আরও বলেন যে যদি আমরা চিত্তকে স্পর্শ করতে পারি, তাহলে আমরা সৃষ্টির উৎসে প্রবেশাধিকার পেয়ে যাব ।