নীরব হয়ে থাকার জন্য শুধু মুখ বন্ধ রাখাটাই সব নয়, এটি অর্ধেক কাজ। মনের মধ্যে অবিরাম আনাগোনা করা অর্থহীন চিন্তার স্রোতকে থামাতে না পারলে সম্পূর্ণ নীরব হয়ে থাকা সম্ভব নয়। এই চিন্তার অবিরাম স্রোতকে কোনও ভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সেগুলির দিকে মনোযোগ না দেওয়া, ভাবনার থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়াই হল বুদ্ধিমানের কাজ । একমাত্র এই দূরত্ব তৈরির মাধ্যমেই অর্থহীন ভাবনার স্রোতকে থামানো সম্ভব - বিশদে ব্যাখ্যা করলেন সদগুরু।
Subscribe