এই মুহূর্তে তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কী ? টাকা পয়সা, পরিবার পরিজন বা অন্যান্য বাহ্যিক অনুষঙ্গ নয়; ঠিক এই মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে - তুমি এখনও বেঁচে আছো। ঘড়িতে টিক টিক করে সময় বয়ে যাচ্ছে না, বয়ে যাচ্ছে তোমার জীবন, যে কোনও মুহূর্তে তা থেমে যেতে পারে। তাই, এই মুহূর্তে সবচেয়ে জরুরী হল - হাসিমুখে, স্বতঃস্ফূর্ত আনন্দ আর উদ্দীপনা নিয়ে বাঁচতে শেখা, কারণ এটা যে কখন থেমে যাবে কেউ জানে না - স্পষ্ট ভাষায় মনে করিয়ে দিলেন সদগুরু।
Subscribe