ব্যক্তি মানুষের জীবনে দুঃখজনক বা হৃদয় বিদারক ঘটনা, ভেঙ্গে তছনছ করে দিতে পারে এরকম ঘটনা খুব বিরল কিছু নয়। বহু মানুষের জীবনেই এমন ঘটনা ঘটে, যা তার জীবনকে একেবারে ছিন্নভিন্ন করে দিতে পারে। তাই প্রশ্নটা এই ধরনের ঘটনা নিয়ে নয়। মূল প্রশ্ন হল, তোমার জীবনে যদি এমন কিছু ঘটে, সেক্ষেত্রে তুমি কি নিজেকে অবসাদ বা হতাশায় ডুবিয়ে আরও বেশি বিপর্যস্ত করবে, নাকি স্বচ্ছ দৃষ্টি, গভীর বোধকে সঙ্গী করে। উন্নততর মানুষ হয়ে উঠে জীবন সমুদ্রে পাড়ি দেবে ? জীবন যদি তোমাকে বিপর্যস্ত করেও, তোমার বুদ্ধিবৃত্তি যেন তোমাকে সহায়তা করে, নিজেকে এমনভাবে প্রস্তুত করা উচিত - স্পষ্ট বুঝিয়ে দিলেন সদগুরু
Subscribe