ভয়ংকর গম্ভীর হয়ে থেকে লাভ কী ? প্রকৃতি উফঃ করলেই মুহূর্তের মধ্যে আমাদের চলে যেতে হবে। এটাই যখন জীবনের একমাত্র বাস্তবতা, গম্ভীর হয়ে থেকে নিজেকে মহান ভাবা, খুব গুরুত্বপূর্ণ ভাবা - এসবের কোনও মানে হয় কী ? নিজেকে আর একটু বেশি একটু আলগা করতে হবে, আরও একটু বেশি হাসতে হবে, চারপাশের মানুষদের মধ্যে নিজেকে আর একটু বেশি মিশিয়ে দিতে হবে। সাধারণ কাজ বা যে কাজ খুব গুরুত্বপূর্ণ নয় এমন কাজ করা শুরু করতে হবে।
Subscribe