ডঃ দেবী শেঠীর প্রশ্ন ছিল, এদেশের শাস্ত্র অনুযায়ী জীবন কি নিয়িতির দ্বারা চালিত বা অদৃষ্টের হাতের পুতুল ? উত্তরে সদগুরু বললেন - এই ভারতীয় সংস্কৃতিতে কখনও কোনও শাস্ত্র বলেনি যে, জীবন নিয়তির দ্বারা নির্দিষ্ট, বরং এখানে কয়েক হাজার বছর ধরে বলা হয়ে আসছে যে, তোমার জীবন তোমার নিজের তৈরি, তোমারই কর্মের ফল। কোনও ভগবান কোথাও বসে নেই যে তোমাকে শাস্তি বা পুরষ্কার দেবে। এদেশে কখনও ভগবান বলে কোনও ধারণা ছিল না। অসংখ্য দেব দেবী বলে যা আমরা জানি, সেগুলি আসলে যন্ত্র হিসেবে ব্যবহৃত হতো। জীবনের ভিন্ন ভিন্ন মাত্রাকে উন্মুক্ত করার জন্য বিভিন্ন দেব দেবী আসলে যন্ত্র হিসেবে ব্যবহৃত হতো।
Subscribe