সাফল্য কীভাবে আসবে ? সাফল্য কী ভাগ্য, বিশ্বাস, নিয়তি বা ভগবানের উপর নির্ভর করে ? সব মানুষের মনে আসা এই প্রশ্নের উত্তরে সদগুরু স্পষ্ট বললেন - ভাগ্য, নিয়তি, ভগবান যা আমাদের হাতে নেই সেসব নিয়ে না ভেবে যেটা সবচেয়ে জরুরী সেটা করে যাওয়াটাই বুদ্ধিমত্তার পরিচয়। কারণ সাফল্যের অর্থ শুধুমাত্র উপার্জনের মাপকাঠিতে সফল হওয়া নয়। সাফল্যের প্রকৃত অর্থ হল - স্বল্প মেয়াদী জীবনে ব্যক্তি মানুষের অন্তর্নিহিত সম্ভাবনাকে পরিপূর্ণ বিকশিত করা।
Subscribe