Main Centers
International Centers
India
USA
FILTERS:
SORT BY:
জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলো সেগুলো নয়, যখন আপনি আনন্দের সন্ধানে ছোটেন; বরং সেগুলোই, যখন আপনি নিজের আনন্দ প্রকাশ করেন।
যোগকে কেবল এক থেরাপি বা চিকিৎসা হিসেবে ব্যবহার করাটা ঠিক একটি উড়োজাহাজকে বাস হিসেবে ব্যবহার করার মতোই।
যেকোনো বিষয়ে আপনি যত বেশি মতামত তৈরি করবেন, আপনার প্রাণবন্ততা ততই কমতে থাকবে।
স্থিরতা, উচ্ছ্বাস এবং মত্ততা – এই সবকিছু যখন একই সাথে ঘটে, তখনই জীবন তার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছায়।
জগৎ আপনার দিকে কী ছুঁড়ে দেয়, তা সবসময় আপনার হাতে থাকে না। কিন্তু তা দিয়ে আপনি কী তৈরি করবেন, তা শতভাগ আপনারই হাতে রয়েছে।
আপনার মনে কোনোরকম অস্বস্তি তৈরি হওয়ার মানে হলো, আপনার নিজের বুদ্ধিমত্তা আপনারই বিরুদ্ধে কাজ করছে।
ভালোবাসা হলো আপনার ভেতরে থাকা এক মধুর আবেগ। এমনকি অন্য মানুষটি চলে গেলেও, আপনি নিজের ভেতরে সেই ভালোবাসা অনুভব করতে পারেন।
গতকাল কী ঘটেছিল তা নিয়ে আপনি যদি এখনো ভুগতে থাকেন, তার মানে আপনি আপনার স্মৃতির কারণে ভুগছেন – আপনার জীবনের কারণে নয়।
কোনো কিছু শেখা মানে জ্ঞান বা তথ্য সংগ্রহ করা নয়। শেখার মানে হলো উন্মুক্ত হয়ে ওঠা।
যখন আপনি উপলব্ধি করবেন যে আপনি মরণশীল, কেবল তখনই আপনি সচেতন হয়ে উঠবেন। তা না হলে, আপনি সম্পূর্ণ অসচেতন এক জীবনযাপন করবেন।
আনন্দ এমন কোনো জিনিস নয় যা আপনাকে অর্জন করতে হবে। আনন্দ হলো একরকম ঘরে ফেরার মতো।
ভারতের জাতিসত্তা সমস্ত ধর্মের চেয়েও প্রাচীন। আমরা তখনো এক জাতি ছিলাম, এবং এখনো এক জাতি আছি। আমাদের 'মুক্তি' লাভের সাধনাই চিরকাল আমাদের এক সূত্রে বেঁধে রেখেছে।