FILTERS:
SORT BY:
সব বিষয়েই যাঁরা একেবারে নিশ্চিত, তাঁরা আসলে নিজেদের বুদ্ধিমত্তাকে হিমঘরে তুলে রেখেছেন।
চিন্তা ও আবেগে আপনি নিজেকে যত বেশি পৃথক করে তোলেন, জীবন থেকে আপনি ততটাই বিচ্ছিন্ন হয়ে পড়েন।
অতীতে আপনি যা-ই করে থাকুন না কেন, যদি চান তবে এই মুহূর্তেই আপনি একজন অসাধারণ মানুষ হয়ে উঠতে পারেন। অস্তিত্ব আপনাকে এই স্বাধীনতা দিয়েছে।
যে সমাজ তার নারীদের শ্রদ্ধা এবং সহযোগিতা করে না, সে সমাজ কখনওই এগিয়ে যেতে এবং সমৃদ্ধ হতে পারে না। সারা বিশ্বে যেন স্ত্রীশক্তি বিকশিত হয়।
নিজের সময় আর জীবন এমন কিছুর পেছনে নষ্ট করবেন না, যার আসলে কোনও মূল্যই নেই আপনার কাছে। আপনার কাছে যেটা সত্যিই জরুরি, তার প্রতি একশো ভাগ নিজেকে সঁপে দিন – কাল নয়, আজই।
বিশ্বাস মানে হল – যে বিষয়ে আপনার বিন্দুমাত্র ধারণাও নেই, সেই বিষয়ে আগে থেকেই কোনও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
বন্ধু আসলে কে? বন্ধু হল আপনারই মতো আরেকজন বিভ্রান্ত মানুষ। আপনারা দুজন যদি একে অপরের প্রতি আন্তরিক হতে পারেন, তবেই প্রকৃত বন্ধুত্ব গড়ে ওঠে।
আপনার আশেপাশের পরিবেশকে মনোরম করে তুলতে অন্যদের থেকে সহযোগিতার প্রয়োজন হয়। কিন্তু নিজের শরীর, মন, আর প্রাণশক্তিকে মনোরম করে তোলা একশো শতাংশ আপনার দায়িত্ব।
অন্যের কষ্টের বিনিময়ে কেউই নিজের মঙ্গল করতে পারে না। সাময়িকভাবে লাভবান হলেও, আপনাকে এর মূল্য দিতেই হবে।
‘ভক্তি’ সেটাই, যখন জীবনের সাথে আপনার একাত্মতা এতটাই গভীর যে নিজের কাছে আপনার কোনও গুরুত্বই থাকে না।
এটাই আপনার মনের প্রকৃতি: আপনি যদি নির্দিষ্ট কিছু চিন্তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে সেগুলোই বারবার ফিরে আসবে।
যখন আপনি শুধুই আপনার শরীর আর বুদ্ধি নিয়ে চলেন, জীবনটা একটা সার্কাস হয়ে ওঠে। যখন ঐশ্বরিক বুদ্ধিমত্তা আপনাকে জীবনের পথ দেখায়, তখন জীবন এক নৃত্য হয়ে ওঠে।