Main Centers
International Centers
India
USA
FILTERS:
SORT BY:
যিনি অস্তিত্বের পূর্ণতাকে মন দিয়ে শোনেন, তাঁর কাছে সবকিছুই সঙ্গীত।
আপনার ব্যক্তিত্ব হলো এক মুখোশ যা আপনি সমাজে টিকে থাকার জন্য তৈরি করেছেন। সমস্যাটা তখনই :যদি সেই মুখোশ আপনার সাথে সেঁটে যায়।
জীবনে করার মতো 'সেরা' কাজ বলে কিছু হয় না। আপনি যা করছেন তাতেই যদি নিজের সর্বস্ব ঢেলে দেন, তবে সেই কাজই সুমহান হয়ে উঠবে।
একজন শিক্ষকের তাৎপর্য কেবল তথ্য বিলিয়ে দেওয়া নয়, বরং প্রতিটি শিক্ষার্থীকে এক মানবসত্তা হিসেবে গড়ে তোলা ও অনুপ্রাণিত করা।
আনন্দে খেলুন, সততায় খেলুন, খেলুন তীব্র প্রাণশক্তি দিয়ে। জীবন বড় সংক্ষিপ্ত একটা খেলা —অথচ এর চেয়ে মহৎ আর কিছুই নেই।
সাফল্য মানে হলো কোনো কাজকে এমনভাবে করা যাতে তা ফলপ্রসূ হয়।
আমাদের প্রত্যেকেরই এই পৃথিবীতে কার্যকর কিছু করার সুযোগ আছে। অন্যের দিকে না তাকিয়ে, নিজে কী করতে পারেন সেদিকে নজর দিন।
আপনার ভেতর থেকে যদি মানবতা উপচে পড়ে, তবে পরম মাত্রাকে সেখানে নেমে আসতেই হবে।
আপনার মনের নাটকটা আপনি যেমন চান তেমনই হওয়া উচিত। আপনিই তো এর পরিচালক।
মানুষ হওয়ার অর্থ হলো প্রতিটি প্রাণের দিকে পরম মমতার সাথে তাকাতে পারা।
আপনি কীভাবে খাবার খান, তা শুধু আপনার শারীরিক স্বাস্থ্যই নির্ধারণ করে না; বরং আপনি কীভাবে চিন্তা করেন, কী অনুভব করেন এবং জীবনকে কীভাবে উপলব্ধি করেন – এই সবকিছুই নির্ধারণ করে দেয়।